বাংলাদেশ

তফসিল ঘোষণার সময় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের সদস্যরা তফসিল ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের একজন সদস্য তফসিল ঘোষণা করছেন, পটভূমিতে বোর্ডের কাঠামো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বুধবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাত শেষে সন্ধ্যায় কিংবা পরদিনই বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে।

কমিশনার জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান করবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। একইসাথে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে সাক্ষাত করছেন সিইসি।

এর আগে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এর সাথে সাক্ষাত করে পুরো কমিশন।

বিষয়:আব্দুর রহমানেল মাছউদ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…