চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসপোর্ট ছাড়াই প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও এখন থেকে বিদেশে বসবাসরত প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করে ভোটার হতে পারবেন। এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (২০ আগস্ট) বুধবার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়।

এতে বলা হয়েছে, প্রবাসীদের ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণের ক্ষেত্রে পাসপোর্ট না থাকলেও বিকল্প উপায়ে পরিচয় যাচাই করে নিবন্ধনের সুযোগ থাকবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই এসওপি অনুযায়ী, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশের বাসিন্দা যেকোনো তিনজন এনআইডি-ধারী প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্বের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এর পাশাপাশি, ভোটার প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র যেমন জন্মসনদ, শিক্ষাগত সনদ, জাতীয়তা সনদসহ অন্যান্য বৈধ দলিলাদি জমা দিতে হবে।

বর্তমানে নির্বাচন কমিশন নয়টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দূতাবাসের মাধ্যমে কাজ করছে। দেশগুলো হলো: সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা। এসব দেশ থেকে ইতোমধ্যে ৫০ হাজারের মতো আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ইসি।

যদি আবেদনকারী নিজে উপস্থিত থেকে কাগজপত্র জমা দিতে না পারেন, তবে বাংলাদেশে অবস্থানরত একজন প্রতিনিধির মাধ্যমেও তা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনপাসপোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT