কিশোরগঞ্জ

ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন ভবনের প্রধান প্রবেশদ্বার, দর্শনার্থী ও কর্মচারীরা প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন ভবনের প্রধান প্রবেশদ্বার, যেখানে দর্শনার্থী ও কর্মচারীরা প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগ‌ঞ্জের ক‌টিয়াদীতে ছোট ভাইকে হত‌্যার দায়ে বড় ভাই‌ নজরুল ইসলাম বিপ্লবকে (৪৫) মৃত‌্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা মৃত‌্যুদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার ৬ নভেম্বর দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন মামলার একমাত্র আসা‌মির উপ‌স্থি‌তি‌তে এ রায় ঘোষণা করেন।

মো. নিজরুল ইসলাম বিপ্লব ক‌টিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের হাজী মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর আবু নাছের ফারুক মুহাম্মদ সঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, পারিবারিক বিরোধীদের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল বিকেলে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই মাসুদ উজ জামানকে (৪০) কু‌পিয়ে হত্যা করেন বড় ভাই মো. নজরুল ইসলাম বিপ্লব। এ ঘটনায় ২২ এপ্রিল নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে মো. নজরুল ইসলাম বিপ্লবকে একমাত্র আসামি করে ক‌টিয়াদী মডেল থানায় একটি হত‌্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ২২ আগস্ট আসামীর বিরুদ্ধে আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল ক‌রেন মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানার তৎকালীন পরিদর্শক মো. নুর ইসলাম। আদালত দীর্ঘ শোনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার দুপুরে রায় ঘোষনা ক‌রেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও বিবাদী পক্ষে অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা মামলা‌টি প‌রিচালনা করেন।

বিষয়:অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কিশোরগ‌ঞ্জের ক‌টিয়াদী মৃত্যুদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…