চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ন ০৭, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের একটি শপিং মলের বাইরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। এসময় পুলিশের গুলিতে নিহত হয়েছে বন্দুকধারীও। ডালাসের ২৫ মাইল উত্তরে ‘অ্যালেন প্রিমিয়াম আউটলেটস’ নামের শপিংমলে এ ঘটনা ঘটে।

শনিবারের এ হামলায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে।

অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একাই এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পর একজন পুলিশ অফিসার হামলাকারীকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।

অ্যালেন শহরের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে বলেন, বন্দুক হামলার পর ফায়ার সার্ভিস আহতদের এলাকার হাসপাতালগুলোতে নিয়ে যায়। পরে সেখানে তাদের কয়েকজনের মৃত্যু হয়। তবে হামলায় আরও বেশি লোক আহত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রয়টার্স বলছে, অ্যালেন শহরের ওই এলাকায় ১৬টি হাসপাতাল পরিচালনা করে মেডিকেল সিটি হেলথকেয়ার নামক একটি সংস্থা। এক বিবৃতিতে তারা বলেছে, তাদের অধীনে থাকা ট্রমা সেন্টারগুলোতে আহতদের মধ্যে আটজন মারা গেছেন, যাদের বয়স ৫ থেকে ৬১ বছরের মধ্যে। অবশ্য তারা কী অবস্থায় ছিল তা জানায়নি হাসপাতালটি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বন্দুক হামলার এ ঘটনাকে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, অঙ্গরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোন সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেক্সাসবন্দুকধারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েল এর পরবর্তী টার্গেট তুরস্ক?

এপ্রিল ১৬, ২০২৬

সাকিবের ‘অনুপস্থিতি’ ড্রেসিংরুমে প্রভাব ফেলে না : মিরাজ

এপ্রিল ১৬, ২০২৬

লেবাননে ‘জরুরি’ সহায়তার আহ্বান জাতিসংঘ শরণার্থী সংস্থার

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

এপ্রিল ১৬, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনও চূড়ান্ত হয়নি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT