চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোগান্তিহীন ঈদযাত্রা অব্যাহত থাকুক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২২
সম্পাদকীয়
A A
রেলওয়ে স্টেশনে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রা মানে যে চিরাচরিত ভোগান্তির চিত্র, সেখানে এবার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। শুরুতে রেলওয়ের টিকিটের জন্য কিছুটা হাহাকার থাকলেও রেলযাত্রায় তার ছাপ নেই। কমলাপুর স্টেশন থেকে দুপুর পর্যন্ত বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ৩টি ট্রেন কিছুটা দেরীতে ছাড়ছে। এ ছাড়া কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই।

ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান জানিয়েছেন, বেশিরভাগ ট্রেন সময়মত ছাড়লেও উত্তরবঙ্গের ধূমকেতু, নীল সাগর ও রংপুর এক্সপ্রেস ১ থেকে ২ ঘণ্টা দেরিতে ছেড়েছে।

অন্যদিকে সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ঈদ উদযাপন করতে মানুষের ঘরে ফেরা এবং একইসঙ্গে কোরবানির পশুবাহী যান চলাচলের কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। তবে মহাসড়কটিতে যানজট দেখা যায়নি।

এছাড়া পদ্মা সেতু চালু হওয়ার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারের সংখ্যা অনেকটা কমে এসেছে। ফলে পবিত্র ঈদুল আজহার দুই দিন আগে যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়লেও এই নৌপথে এবার স্বস্তিতে পারাপার হচ্ছেন যাত্রীরা।

এসব খবর আশার। এই স্বস্তির খবর আরও দীর্ঘস্থায়ী হবে বলে আমাদের আশাবাদ। এরপরও আত্মতুষ্টির কোনো উপায় নেই। ঈদযাত্রা এবং ফিরতি যাত্রা যেন ভোগান্তিহীন হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আরও উদ্যোগী হতে আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: ঈদযাত্রাপদ্মা সেতুসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণঅনশনে প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন

পরবর্তী

ঈদ আনন্দে ‘থর’, প্রেম ও প্রলয়ে মাতবে ঢাকার দর্শক

পরবর্তী
এন্ডগেম সিনেমার মূল চরিত্ররা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আনন্দে ‘থর’, প্রেম ও প্রলয়ে মাতবে ঢাকার দর্শক

রোনালদো ফুটবল মাঠে বল হাতে, প্রস্তুত খেলায় অংশ নিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোকে ইংল্যান্ডেই রাখবেন বোয়েলি

সর্বশেষ

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT