প্রিয়জনের সাথে ঈদ উদ&যাপনে বাড়ি ফিরছে রাজধানীবাসী| ঈদযাত্রায় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ছেড়ে যাচ্ছে ৭৬টি ট্রেন| রোববার সকালে তিনটি ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা| যাত্রা নির্বিঘ্ন করতে ও কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক তদারকির কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী|







