পবিত্র ঈদুল ফিতরে এবার আরো দীর্ঘ হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। নির্বাহী আদেশে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা ৯ দিন ছুটি পাচ্ছেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে চীন সরকার। এছাড়া, বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা বাড়িয়ে সাত বছর করেছে উপদেষ্টা পরিষদ।







