চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাংস যেভাবে রাখলে ভালো থাকবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২২
লাইফস্টাইল
A A

সঠিক পদ্ধতিতে মাংস সংরক্ষণ করা না হলে মাংসের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর্দ্রতা, আলো, তাপ, জীবাণু, অক্সিজেন প্রভৃতির প্রভাবে পচনে সহায়ক ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডের মতো মাইক্রো অর্গানিজমের সংক্রমণে মাংস খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে, যা থেকে বিভিন্ন ধরনের খাদ্যবাহিত রোগ তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। তাই সঠিক উপায়ে মাংস সংরক্ষণ করা উচিত।

জেনে নিন সঠিক উপায়ে মাংস সংরক্ষণের নিয়ম:

  • মাংস সংরক্ষণের জন্য অবশ্যই ফ্রিজ পরিষ্কার করে নিতে হবে আগেই। তাহলে ফ্রিজে জমে থাকা ময়লা ও জীবাণুর কারণে মাংসের গুনাগুণ নষ্ট হবে না
  • ফ্রিজের সব বরফ গলিয়ে রাখা যাবে না। ফ্রিজ পরিষ্কারের পরে ফ্রিজে আবার বরফ জমিয়ে নিতে হবে। এতে মাংস দ্রুত ঠাণ্ডা হবে এবং মান ভালো থাকবে।
  • পশু জবাইয়ের সাথে সাথেই মাংস ফ্রিজে না রাখাই ভালো। কারণ এসময়ে মাংস কিছুটা গরম থাকে। মাংসের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পরে ফ্রিজে সংরক্ষণ করা উচিত।
  • মাংস সংরক্ষণ করার আগে অবশ্যই অতিরিক্ত রক্ত ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। পানি পুরোপুরি ঝরে গেলে পরিষ্কার ব্যাগে ভরে মাংস সংরক্ষণ করতে হবে।
  • একটি মাংসের প্যাকেট রেখে মাঝে কাগজ দিয়ে আরেকটি প্যাকেট রাখা যেতে পারে। এতে দীর্ঘদিন ফ্রিজে থাকলে একটির সাথে আরেকটি প্যাকেট আটকে যাবে না। ফ্রিজ থেকে সহজেই মাংসের প্যাকেট বের করে নিতে পারবেন।
  • মাংস রাখার পরে ফ্রিজের তাপমাত্রা একদম কমিয়ে দিতে হবে। এতে মাংস তাড়াতাড়ি জমবে।
  • ফ্রিজে গরুর মাংস এবং খাসির মাংস পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। তবে কলিজা বেশিদিন ফ্রিজে না রাখাই ভালো। এতে স্বাদ ও গুন নষ্ট হয়ে যায়।

ফ্রিজে জায়গা না হলে: ফ্রিজে যদি মাংস রাখার জায়গা না হয় তাহলে কিছু মাংস জ্বাল দিয়ে রাখুন। প্রতিদিন জ্বাল দিলে অন্তত চার থেকে পাঁচ দিন মাংস ভালো থাকবে। বিশেষ করে মাংসে চর্বির পরিমাণ বেশি থাকলে মাংস বহুদিন এভাবে সংরক্ষণ করা যায় এবং খেতেও বেশ ভালো লাগে।

রোদে শুকিয়েও মাংস সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে মাংস ছোট টুকরা করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো চর্বি না থাকে। একটি তারে মাংস গেঁথে কড়া রোদে ৬/৭ দিন শুকিয়ে নিতে হবে। এতে মাংসের সব পানি শুকিয়ে যাবে। এই পদ্ধতিতে সংরক্ষণ করা মাংস রান্না করার আগে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরবানির ঈদফ্রিজমাংসমাংস সংরক্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT