চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখনো সময় আছে কিছু ছবির সরে যাওয়া উচিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি চলচ্চিত্রের পোস্টারসহ একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড সংখ্যক ছবি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। প্রেক্ষাগৃহ সংকটের মধ্যেও এবার প্রায় ডজন খানেকের মতো ছবি মুক্তির বিষয়টি খোদ সিনেমা ব্যবসায় জড়িতরা ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ বলে উল্লেখ করছেন।

মুক্তি পেতে যাওয়া ১৩টির মধ্যে ‘দেয়ালের দেশ’, ‘সোনার চর’, ‘লিপস্টিক’, ‘মেঘনা কন্যা’ এই ৪টি ছবির পরিবেশনা করছেন দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি।

৪টি ছবি পরিবেশনা করলেও ঈদ উৎসবে একসঙ্গে ১৩টি সিনেমা মুক্তি দেয়া ‘ঠিক হচ্ছে না’ উল্লেখ করে অভি বলেন, বড়জোর ৪/৫টি সিনেমা মুক্তি দেয়া উচিত। বিচ্ছিন্নভাবে প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছেন বলে এতগুলো ছবি মুক্তি পেতে যাচ্ছে। শুরুতে প্রত্যেকে ভেবেছিল আওয়াজ দেয়ার জন্য ঈদে মুক্তির কথা বলা হচ্ছে, কিন্তু পরে ইগো বা মনস্তাত্বিক কারণে কেউ সরে যায়নি।

Banglabid

এতগুলো ছবি দর্শকদের উপভোগ করার মতো হল সংখ্যা দেশে এখন নেই উল্লেখ করে অভি বলেন, এখনো সময় আছে কিছু ছবির সরে যাওয়া উচিত। কারণ, এতগুলো ছবি মুক্তির বিষয়টি অসামঞ্জস্য প্রতিযোগিতা হবে। তবে সবার মধ্যে পোস্টার, ট্রেলার প্রকাশ নিয়ে যে প্রতিযোগিতা হচ্ছে সেটা অবশ্যই ইতিবাচক দিক। ফাইনালি সিনেমা মুক্তির পর বোঝা যাবে কোন ছবির কেমন দম হবে।

‘শাকিব ভাই আমাদের একমাত্র সুপারস্টার। তার প্রতি হল মালিকদের চাহিদা এক নাম্বারে। আমাদের দেশে সিনেমার ব্যবসাটা যে ঈদ কেন্দ্রিক সেটা বলবো না, তবে ঈদে ব্যবসাটা শাকিব ভাই কেন্দ্রিক।  গত ১৫ বছরের খতিয়ান যদি দেখেন ঈদে ৯০ পারসেন্ট ব্লকবাস্টার সিনেমা তার। ঈদ ছাড়াও তিনি বহু ব্লকবাস্টার ছবি দিয়েছেন। এ কারণে শাকিবের সিনেমার প্রতি হল মালিকদের চাহিদা আগে। সিঙ্গেল স্ক্রিনের বাইরে গত ঈদে ‘প্রিয়তমা’ যেভাবে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সে চলছে, সবখানে ‘রাজকুমার’ এবার গুরুত্ব পাবে এটা খুব স্বাভাবিক। কারণ এই মৌসুমে কেউ লোকসান গুনতে চায় না। উনি থাকলে আসলে সেইফ জোনে থাকা হয়ে যায়। তাই এবার ঈদেও সিনেমা হল সংখ্যার দিক থেকে শাকিব ভাই অন্য সবার চেয়ে অনেক এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক বিষয়।’

‘পরাণ’ ছবির পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, এই ডজনখানেক ছবির মধ্যে যদি ৩/৪টি ছবি ভালো হয় তবে ঈদের আমেজ মাসব্যাপী থাকবে। কারণ, ছবিগুলো ঘুরে ঘুরে বিভিন্ন হলে যাবে।  আমাদের দর্শকরা এখন অনেক ম্যাচিউরড। ফাইনাল রায়টা তারা দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ হাসান অভিদেয়ালের দেশদ্য অভি কথাচিত্রমেঘনা কন্যালিড বিনোদনলিপস্টিকসোনার চর
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT