বাংলাদেশ

বায়তুল মোকাররম মসজিদের ঈদ জামাতের সময়সূচি

বায়তুল মোকাররম মসজিদে ঈদ জামাতের জন্য মুসল্লিরা প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মোকাররম মসজিদে ঈদ জামাতের জন্য মুসল্লিরা একত্রিত হয়ে প্রার্থনা করছেন, বিশাল জনসমাগম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে ঈদের দিন এই সময়সূচী অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) ঈদ। চাঁদ দেখা না গেলে রবিবার (২৩ এপ্রিল) ঈদ।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এভাবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তথা সর্বশেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসিজদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সাথে একীভূত হবে। উক্ত জামাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।

নিরাপত্তার স্বার্থে নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের মসজিদ ও মসজিদের আশেপাশে লাইটার, দিয়াশলাই বা যেকোন ধরনের দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিষয়:ঈদুল ফিতর বায়তুল মোকাররম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…