চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে ১১টা ৩৫ মিনিটে।
প্রথম জামাতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, পরিচালক মুকিত মজুমদার, ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, কর্মী ও এলাকাবাসী অংশ নেন।
প্রতি বছরের মত এবারও নামাজের আগে ও পরে ছিল কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া। জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে মসজিদ কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






