চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে রোজা রেখে সাইকেলে ১৬৫ কিলোমিটার

এস কে রাসেলএস কে রাসেল
৩:৪০ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

রোজা রেখে ১৬৫ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে কুমিল্লা থেকে কিশোরগঞ্জে এসে ঈদে বাড়তি ভাড়া নৈরাজ্যের প্রতিবাদ করলেন মো. আরিফুল ইসলাম ভূঁইয়া (২৯) নামের এক যুবক। আরিফুলের এমন অভিনব প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছে সমাজের সাধারণ মানুষ। তারা মনে করেন ঈদ আসলেই গণপরিবহন সেক্টরে যে ভাড়া নৈরাজ্য সৃষ্টি হয় সেই দিকে আরও বেশি নজর দেওয়া উচিত সরকারের।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৭ টায় কুমিল্লা ইপিজেড থেকে সাইকেলের যাত্রা শুরু করে দীর্ঘ ২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ১০টায় কিশোরগঞ্জে পৌঁছান তিনি।

মো. আরিফুল ইসলাম ভূঁইয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের ফাইজুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি কুমিল্লা ইপিজেডের এসএবি জিপার ফ্যাক্টরিতে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় গুরুদয়াল সরকারি কলেজের সামনে কথা হয় মো. আরিফুল ইসলাম ভূঁইয়ার সাথে। এসময় আরিফুল জানান, চাকরির সুবাদে তিনি ১০ বছর ধরে কুমিল্লায় অবস্থান করছেন। প্রতি বছরের ঈদ আসলেই কোন কারণ ছাড়াই বাসের ভাড়া বৃদ্ধি হয়ে যায়। এবারও তেমনটি হয়েছে। কিছুদিন আগে তিনি পাঁচশত টাকা ভাড়া দিয়ে কিশোরগঞ্জের বড়পুল মোড় থেকে কুমিল্লায় যান। সেই ভাড়া ঈদ আসার সাথে সাথেই এখন ৭০০ টাকা হয়ে গেছে। এমনকি কুমিল্লা থেকে কিশোরগঞ্জে আসলেও গুনতে হচ্ছে চট্টগ্রাম টু কিশোরগঞ্জের ভাড়া। একেক পরিবহনে একেকরকম ভাড়া নিচ্ছে। এই বিষয়টি দেখার কেউ নাই। তাই তিনি এই ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা থেকে বাইসাইকেল চালিয়ে ১৬৫ কিলোমিটার ভ্রমণ করে দীর্ঘ ২৭ ঘন্টা পর কিশোরগঞ্জে পৌঁছেছেন।

তিনি মনে করেন, এটি তার অহিংস প্রতিবাদ। যুবকরা যে চাইলেই কিছু করতে পারে, সেটি তিনি দেখিয়ে দিতে চেয়েছেন। এই সাইকেল যাত্রায় তিনি বুধবার রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাজারে পৌঁছালে হাইওয়ে পুলিশের সহায়তায় রাত্রি যাপন করে। পরে সাইকেলে রওনা হয়ে সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরে পৌঁছান। এছাড়াও আরিফুল ইসলাম ভূঁইয়া মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে থাকেন বলেও জানান তিনি।

আরিফুলের ভাতিজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনির মুনতাসির বিজয় বলেন, ঈদে ভাড়া নৈরাজ্য সাধারণ মানুষের জন্য একটি বিরাট সমস্যা। সেই সমস্যার জন্য আমার চাচা অভিনব এক প্রতিবাদ জানিয়েছে। চাচা সে বিষয়টি ফেসবুকেও শেয়ার করেছেন। আমি সেই বিষয়টি চাচার ফেসবুক আইডি থেকে দেখে তার সাথে একাত্মতা পোষণ করেছি। ঈদের সময় যাতে ন্যায্য ভাড়া নেয়া হয় সেই সাথে যাত্রী হয়রানি বন্ধ হয়, সরকারের কাছে সেই দাবিই জানাই।

Reneta

কিশোরগঞ্জ সদরের ব্যবসায়ী মো. শমসের আলী বলেন, ভাড়তি ভাড়া যে নেয়া হচ্ছে, সেই জন্যই তিনি এই অভিনব প্রতিবাদ করেছেন। গণপরিবহনে দেখা যায় বাড়তি ভাড়া না দিতে চাইলে বাসের শ্রমিকরা যাত্রীদেরকে হেনস্তা ও হয়রানি করে। তাই তিনি কুমিল্লা থেকে সাইকেল চালিয়ে কিশোরগঞ্জে এসে অভিনব প্রতিবাদ করেছেন। আমাদের দাবি হলো, সবসময় যেন আমাদের কাছ থেকে ন্যায্য ভাড়া নেয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করবেন প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জপ্রতিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT