চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএনজি চালকের চরিত্রে নিলয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
নিলয় ও তার প্রেমিকা হাসিমুখে একসঙ্গে কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করলেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু ঘরে ফিরেই পড়েন নিজেদের একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায়। কারণ, ছোট্ট একটি রুম নিয়ে এই শহরে বসবাস নিলয় পরিবারের। যেখানে বাবা, মা, বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মাহি।

এমনই এক মজার অথচ জটিল গল্পে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে নিলয়-মাহি ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। যাতে বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে।

Banglabid

এতে নিলয় আলমগীরকে দেখা যাবে সিএনজি চালক সালাউদ্দিনের চরিত্রে। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে।

নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ ‌মজার। এবং এমন ঘটনার বাস্তবতা প্রচুর। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি নাটকটি দেখে দর্শকরা মজা পাবেন।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ সূচিতে ‘স্বপ্নের বাসর’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের নাটকনাটকনিলয় আলমগীরমাহিসিএনজি চালকস্বপ্নের বাসর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT