চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকের ট্রেলারে যখন সিনেমার ফ্লেভার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২২
বিনোদন
A A

সময়ের অন্যতম আলোচিত মুখ মুশফিক ফারহান অভিনীত ৬ থেকে ৭টি নাটক আসছে ঈদে। তার মতে, সবগুলো কাজ তিনি সময় নিয়ে করেছেন। এগুলোর মধ্যে একটি মাহমুদ মাহিনের পরিচালিত ‘হাঙর’।

বৃহস্পতিবার রাতে অনলাইনে উন্মুক্ত হয়েছে নাটকটির দুই মিনিটের ট্রেলার। যেটি দেখে সোশ্যাল প্লাটফর্ম ব্যবহারকারীরা বলছেন, অনেকটা সিনেমার লেগেছে!

প্রকাশিত ট্রেলারটিতে ফারহানের উপস্থিতি নজর কেড়েছে। তার মুখের সংলাপ, ‘এইখানে দিন শুরু হয় সাগরের মাঝখানে। এই সাগর আমাদের বাঁচিয়ে রাখে, আবার কেড়ে নেয় সবকিছু’- দুর্দান্তভাবে উপস্থিত হয়! এতে অ্যাকশন, থ্রিলারের পাশাপাশি চ্যানেল আইয়ের দুই শিল্পী পড়শীর কণ্ঠে রোমান্টিক এবং কোনালের কণ্ঠে আইটেম গান; সবমিলিয়ে দুটি গান ভিন্নমাত্রা যোগ করে।

পাশাপাশি কক্সবাজারের জেলে পল্লীর জীবন ও স্থানীয় প্রভাবশালীর সঙ্গে জেলেদের দ্বন্দ্বের আভাস মেলে। সবকিছু মিলিয়ে ‘হাঙর’ নাটকের ট্রেলারে দর্শক সিনেমার স্বাদ খুঁজে পেয়েছেন! এতে আরও অভিনয় করেন সামিরা খান মাহি, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

লোকালয় থেকে বিচ্ছিন এক দ্বীপের মহাজনের কাছে জেলেরা শোষিত হতে থাকে! কিছুদিন পর পর জেলেরা সাগরে গেলে উধাও হয়ে যায়। জেলেদের সুখ শান্তি-অশান্তির মধ্যে ঘটে বিভিন্ন ঘটনা। থাকে অ্যাকশন, রোমান্স! সিনেম্যাটিকভাবে দর্শকের সামনে উপস্থাপনের জন্য দুটি গান রাখ হয়েছে।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কক্সবাজারে পুরো ইউনিট দিয়ে ছয়দিন ধরে শুটিং করেন পরিচালক মাহমুদ মাহিন। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এই কনসেপ্টে শুরুতে ওয়েব ভিত্তিক ফিল্ম বানাতে চেয়েছিলাম। পরে সবকিছু বিবেচনা করে নাটকের মাধ্যমে গল্পটা বলার চেষ্টা করেছি। যেহেতু সিনেমার ফিল আছে তাই ছয়দিনে করাটাও কঠিন হয়েছে।

Reneta

অভিনেতা ফারহান এতে জেলের চরিত্রে অভিনয় করেন। আগে বিভিন্ন চরিত্রে হাজির হয়ে দর্শকের বাহবা পেয়েছেন এই তরুণ তুর্কী! জেলের চরিত্রটি তার কাছে একেবারে নতুন বলে জানালেন ফারহান। চরিত্রটি উপভোগের চেয়ে তাকে পর্দায় সঠিকভাবে আসতে বেশ পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন।

মুশফিক ফারহান বলেন, প্রচণ্ড রোদ-গরম বালির মধ্যে শুটিং করেছি। জায়গাটা মোটেও শুটিং উপযোগী না। পরিচালক কিছু দৃশ্যে ডামি ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু দর্শক খুব সচেতন। তারা ধরে ফেলতে পারতো। প্রাণবন্ত করার জন্য রিস্ক নিয়ে আমিই করি। পরিচালক, সহশিল্পী থেকে প্রডাকশনে ছেলেগুলোও অনেক কষ্ট করেছে। যে ধারণা নিয়ে শুটিংয়ে গিয়েছিলাম, যাওয়ার পর ঘটেছে উল্টো। তবে কাজটা যেন দর্শক পছন্দ করে সেই চেষ্টার কমতি ছিল না।

পরিচালক মাহমুদ মাহিন জানান, ঈদে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে ‘হাঙর’, দুদিন পাওয়া যাবে সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকোনালট্রেলারপড়শিমুশফিক ফারহানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাগরসামিরা খান মাহিসিনেমাহাঙরহাঙ্গর
শেয়ারTweetPin

সর্বশেষ

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
ফিফা বিশ্বকাপে বিলিয়ন ডলার আয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: মাঠে খেলা শুরুর আগেই বিলিয়ন ডলারের ব্যবসা

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT