বিনোদন

দুই বছর পর একসঙ্গে জোভান-সাবিলা

পেজের এডমিন জোভান, ক্রাশ খেয়ে প্রেমে পড়েন সাবিলার!

জোভান ও সাবিলা দুই বছর পর একসঙ্গে, প্রেমের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জোভান ও সাবিলা দুই বছর পর একসঙ্গে, প্রেমের মুহূর্তের ছবি, উঁচু ভবনের ছাদে রোমান্টিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

একসঙ্গে জুটি বেঁধে বহু নাটকে অভিনয় করেছেন ফারহান জোভান ও সাবিলা নূর। তবে দীর্ঘদিন তারা একসঙ্গে স্ক্রিনে অনুপস্থিত ছিলেন। বিরতি ভেঙে দুই বছর পর আবার একসঙ্গে অভিনয় করলেন জোভান ও সাবিলা নূর।

তাদের দেখা যাবে ‘ক্রাশ এন্ড কনফেশান’ নামে একটি নাটকে। গল্পে দেখা যাবে, ফেসবুকে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামে একটি মজার পেজ আছে। যেখানে মূলত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত। পেজের কাজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যার ওপর ক্রাশ খাবে, তাকে নিয়ে মনের অনুভূতি লিখে মেসেজ করবে। তবে মেসেজের সঙ্গে শুরুতে ক্রাশের নাম থাকতে হবে, ডিপার্টমেন্ট ও ব্যাচ নম্বরও উল্লেখ থাকবে এবং অবশ্যই যার ওপর ক্রাশ খেয়েছে তার ছবিও দিতে হবে। এরপর পেজের এডমিন ঐ শিক্ষার্থীর (যে ম্যাসেজটি পাঠিয়েছে) পরিচয় গোপন করে সেটা পোস্ট করবে পেজে।

মজার এই পেজের এডমিন কে সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেউ জানে না। এমনই এক অদ্ভুত এডমিনের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকে যার নাম থাকে আলিফ। সাবিলাকে দেখা যাবে প্রিয়া চরিত্রে।

তাদের ঘিরে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামের ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মাসরিকুল আলম। যৌথভাবে রচনা মাসরিকুল আলম এবং জয়নাল আবেদীন। আরও আছেন সাহবাজ সানী, ঈশরাক পায়েল প্রমুখ।

নির্মাতা মাসরিকুল আলম বলেন, দুই বছর পর জোভান-সাবিলা একসঙ্গে অভিনয় করলেন। সাবিলার সঙ্গে এটা আমার চতুর্থ কাজ হলেও জোভানের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। শিগগির নাটকটি প্রচারে আসবে।

বিষয়:ফারহান জোভান ফেসবুক পেজ সাবিলা নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…