বিনোদন

শাহরুখের বাড়িতেই হয় ঈদের জামাত

বলিউড তারকাদের ঈদ উদযাপন

শাহরুখ খান উঁচুতে দাঁড়িয়ে হাত দিয়ে চোখের ছায়া দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে উঁচুতে দাঁড়িয়ে আছেন, তিনি তার হাত দিয়ে চোখের ছায়া দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। যার ব্যতিক্রম হয় না তারকারদেরও মধ্যেও। সাধারণ আট দশজন মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তারকারা।

এক্ষেত্রে বলিউডের তারকাদের নামও উল্ল্যেখযোগ্য। আর ঈদে বলিউডের নাম আসা মানেই বলিউডের ‘খান’দের নাম আসা। এই ‘খান’ বলতেই বহির্বিশ্বে আমির, সালমান কিংবা শাহরুখের নামেই যেন সবাই বলিউডকে চেনেন। প্রতিবছরই ‘খান ভক্তরা’ জানতে উৎসুক থাকে তাদের প্রিয় তারকারা ঈদে কী করছেন।

চলুন জেনে নেওয়া যাক এবছর ঈদে বলিউড তারকারা কে কী করছেন

শাহরুখ খান
‘বলিউড বাদশা’ শাহরুখ খানের কাছে ঈদ হলো বিশেষ কিছু। মিলনের উৎসব। ফলে ঈদের দিনটি কখনোই একা কাটাতে চান না এ তারকা। বলিউডের কিং খান প্রতিবারের মতো এবারও নিজ বাংলো মান্নাতেই ঈদ উদযাপন করছেন।

কিং খানের ঈদের দিন শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ঈদের দিন সকালবেলা তার বাড়িতেই হয় ঈদের জামাত, নামাজ পড়াতে আসেন মৌলভি।

এরপর মান্নাতের বাইরে অপেক্ষারত ভক্তদের ‘ঈদ মোবারক’ জানান শাহরুখ। নিজেদের মতো করেই স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে দিনটি বেশ আনন্দেই কাটান এ বলিউড তারকা।

তবে পরিবারের সঙ্গে দিনটি কাটালেও ভক্তদের জন্য টুইট বার্তা পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কিং খান।

বিষয়:আমির খান ইমরান হাশমি কারিনা কাপুর খান ফারাহ খান শাহরুখ খান সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…