চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার লাগামহীন ডিমের বাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে ডিমের ব্যাপক সংগ্রহ ও বিক্রির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিমের বাজার আবারও ঊর্ধ্বমুখী। এক মাসেরও কম সময়ে ডজনপ্রতি দাম বেড়েছে ২৫–৩০ টাকা। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি ডিম উৎপাদিত হয়। চাহিদাও প্রায় একই। ফলে সরবরাহ কমে গেলে বা চাহিদা বেড়ে গেলে তাৎক্ষণিক প্রভাব পড়ে দামে। আওয়ামী লীগ সরকারের সময়ও দাম নিয়ন্ত্রণে রাখতে ডিম আমদানি ও মূল্য নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকার গত সেপ্টেম্বরে আবারও আমদানি অনুমোদন দেয় এবং উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয়। সেই হিসাবে খুচরায় এক ডজন ডিমের দাম হওয়ার কথা ছিল ১৪২ টাকা ৪৪ পয়সা। কিন্তু তখন বাজারদর দ্রুত বেড়ে ১৮০ টাকায় পৌঁছে যায়। পরে অভিযান ও বৈঠকের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ এলেও চলতি আগস্টের শুরু থেকে ফের দাম বাড়ছে।

এখন বাজারে লাল ডিমের ডজন ১৪৫–১৫০ টাকা, কিছু এলাকায় ১৫৫ টাকা পর্যন্ত। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫–১৪০ টাকায়, যা এক মাস আগেও ছিল যথাক্রমে ১২০ ও ১১০ টাকা। হাসের ডিমের দাম ২৩০ টাকা।

বিক্রেতারা বলছেন, সবজি, মাছ-মাংসসহ অন্যান্য পণ্যের দাম বাড়ায় ক্রেতারা ডিমের দিকে ঝুঁকছেন, ফলে চাহিদা বেড়ে দামও বাড়ছে। ক্রেতাদের অভিযোগ, শাক-সবজির মতোই ডিমও এখন নাগালের বাইরে।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘লোকসানে অনেক প্রান্তিক খামার বন্ধ হয়ে গেছে, সরবরাহ কমেছে। সরকার কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।’

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘দাম বাড়ার পেছনে করপোরেট গ্রুপের কারসাজি আছে। হঠাৎ দাম বাড়ানো-কমানোয় ছোট খামারিরা টিকতে পারছেন না।’

তিনি নজরদারি বাড়ানো ও অস্বাভাবিক দামবৃদ্ধিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ট্যাগ: ডিমডিমের বাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ আগস্ট: সপরিবারে মুজিব হত্যার ৫০ বছর

পরবর্তী

বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না: ড. ইউনূস

পরবর্তী
ড. ইউনূসের সাথে সাক্ষাৎকারে আলোচনায় একজন নারী সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না: ড. ইউনূস

দেব-শুভশ্রী নাচের দৃশ্যে রোমান্টিক মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দিনেই টলিউডে 'ধূমকেতু'র সর্বকালের ইতিহাস

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT