চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ‘আচরণ পরিবর্তন’ বিষয়ে যা বললেন ডিআইজি

সাঈদ পান্থ সাঈদ পান্থ
২:৪০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৬
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ছবি: বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

ছবি: বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে। পুলিশ জনগণের সেই প্রত্যাশা অর্জন করতে পারেনি। সেই প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আচরণ পরিবর্তনের পাশাপাশি সেবার মান বাড়াতে কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলে তা গুরুত্বসহকারে দেখা হবে বলে জানান তিনি।

Banglabid

তিনি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনা নিয়ে বিশেষ নজরদারি করা হবে উল্লেখ করে ডিআইজি বলেন, এসব অপরাধ প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করা হবে। অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও কার্যকর করতে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পাশাপাশি বিভাগের ছয় জেলায় মিডিয়া উইং চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে একজন করে ভোকাল পার্সন রাখা হবে, যারা তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

Reneta

সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে মো. জুলফিকার আলী হায়দার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এ মতবিনিময় সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, শাহীনা আজমিন সহ বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও সভায় অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআইজিপুলিশের আচরণ পরিবর্তনবরিশাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ হয়ে উঠেছিলেন ফারুক

পরবর্তী

বিক্রি হয়ে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট

পরবর্তী

বিক্রি হয়ে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট

১৮৫ দেশ পেরিয়ে নাজমুন নাহারের ইতিহাস

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT