ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে ‘কী-প্লেয়ার’ মনে করে ইউরোপ। আর সে কারণেই উন্নয়ন সহযোগী কিংবা পণ্য ক্রেতা হিসেবে নয় বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরিতে আগ্রহী ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি মনে করেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে বৈশ্বিক ইস্যুতেও বাংলাদেশকে আলোচনায় রাখার সময় এসেছে।






