বাংলাদেশ

শিক্ষা মন্ত্রণালয়ের সব বৈঠক ভার্চুয়ালি করার নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয় লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল লোগো, বাংলাদেশের মানচিত্রসহ, যা শিক্ষা সংক্রান্ত বিষয়বস্তুর প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্বালানি সাশ্রয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর সব সভা ভার্চুয়ালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ৮ আগস্ট মন্ত্রণালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখার উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি সাশ্রয়ের জন্য শারীরিক উপস্থিতি পরিহার করে ভার্চুয়ালি সভা আহ্বান করা প্রয়োজন। এ ছাড়া যেসব সভা ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে তার লিংক সভায় অংশগ্রহণের সুবিধার্থে ভার্চুয়ালি প্রদান করা আবশ্যক।

এ অবস্থায় একান্ত অপরিহার্য না হলে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শারীরিক উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি সভা আহ্বানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়:শিক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…