চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি, ভালো ফলাফলে উপবৃত্তি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A

দেশের মেয়েদের ডিগ্রি বা স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচ সরকার বহন করবে। পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (১৬ মে) শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ঐতিহ্যবাহী খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার কাজ করছে। ডিগ্রি পর্যন্ত তাদের পড়াশোনার খরচ ফ্রি করা হবে। যারা ভালো রেজাল্ট করবে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থাও থাকবে। এজন্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সেচ সুবিধা বৃদ্ধি পায় এবং কোথাও খাদ্যঘাটতি তৈরি না হয়। এটি শুধু একটি খাল খনন কর্মসূচি নয়, বরং কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি বৃহৎ পরিকল্পনার অংশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আওতায় আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হবে। জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT