অর্থনীতি

শিক্ষা খাতে বাজেট বেড়েছে

শিক্ষা সংক্রান্ত ছবি, ক্লাসরুম, বই, শিক্ষার্থীরা, লেখাপড়া, পাঠ্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য শিক্ষা ও পাঠ্যক্রম সংক্রান্ত ছবি, ক্লাসরুম, বই, শিক্ষার্থীরা, লেখাপড়া ও পাঠ্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষা খাতের জন্য নতুন অর্থবছরে বাজেট পেশ করেছেন, ২০২৩-২৪ অর্থবছরের এই বাজেটে বিগত অর্থবছরের তুলনায় বাজেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি ২০২২-২৩ অর্থবছরে ছিল ৩১ হাজার ৭৬১ হাজার কোটি টাকা।

এছাড়া আগামী ২০২৩-২৪ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান ২০২২-২৩ অর্থবছরে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা ছিল।

অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।

বৃহস্পতিবার ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এসব তথ্য জানান অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করছেন মন্ত্রী।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা যা বর্তমান বাজেটের চেয়ে ১২ দশমিক ৩/৪ শতাংশ বড়। এই বিশাল ব্যয় মেটাতে আয় ধরা আছে প্রায় ৫ লাখ কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৬৫ কোটি যা জিডিপির ৫.২%। বছর শেষে জিডিপির আকার হবে ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫% আর মূল্যস্ফীতি ৬%।

বর্তমান মেয়াদে সরকারের পঞ্চম ও আগামী নির্বাচনের আগে শেষ বাজেট। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদের টানা ১৫তম বাজেট এটি।

বিষয়:জাতীয় বাজেট ২০২৩-২৪ শিক্ষা বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…