নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করতে ঐকমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত নির্বাচন বিষয়ে কোনো প্রস্তুতি বা কাজ কমিশনের শুরু করা উচিত নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে পার্টির নেতারা বলেছে, সরকারের আগেই, ইসির নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ঘোষণাকে সন্দেহের চোখে দেখেন তারা।






