চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর প্রারম্ভিক বিকাশে পরিবেশ ও জলবায়ুজনিত প্রভাব নিয়ে কাজ করবে ইসিডি নেটওয়ার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
অন্যান্য, বাংলাদেশ
A A
জলবায়ু পরিবর্তন ও শিশুর বিকাশ নিয়ে আলোচনা চলছে একটি সেমিনারে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুর প্রারম্ভিক বিকাশে পরিবেশ ও জলবায়ুজনিত প্রভাব নিয়ে কাজ করবে ইসিডি নেটওয়ার্ক। জলবায়ু পরিবতন নিয়ে কাজ করার জন্য ন্যাশনাল ওয়াকিং গ্রুপ এর কার্য্যকর ভূমিকার জন্য গণমাধ্যমসহ নেটওয়ার্ক শক্তিশালী করতে জোর দেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন) এর আয়োজনে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট এবং এশিয়া প্যাসিফিক রিজিওনাল নেটওয়াক ফর আর্লি চাইল্ডহুডের সহযোগিতায় রাজধানীর আইইউবি’র মিলনায়তনে ‘ক্লাইমেট চেঞ্জ এন্ড আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ এর জাতীয় সেমিনারে এ মন্তব্য করেন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের চেয়ারপারসন ড. মনজুর আহমেদ।

সূচনা ও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের কোষাধ্যক্ষ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক ড. এসএম সাইদুর রহমান মাশরেকী। প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া-প্যাসিফিক রিজিওনাল নেটওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুডের (আর্নেক) প্রোগ্রাম অ্যান্ড পার্টনারশিপ স্পেশালিস্ট ড. নীলিমা চোপড়া । ক্লাইমেট চেঞ্জ এন্ড আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের (বেন) ভাইস-চেয়ার মাহমুদা আখতার।

বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়াটারএইডের দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক খায়রুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম. তামিম এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মীর আত্তাকী মাসরুরুজ্জামান।

ড. মনজুর আহমেদ বলেন, জলবায়ু পরিবতনের অভিঘাত শিশুদের উপর বেশি প্রভাব পড়ে। জলবায়ু পরিবতন একটা অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। শিশুদের উপর জলবায়ুর যে প্রভাব সেক্ষেত্রে আমরা কি করতে পারি, করণীয় এ নিয়ে তেমন যথেষ্ট আকারে আলোচনা হচ্ছে না।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে যে নানারকম অভিঘাত প্রভাবিত করছে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এটি শিশুদের বিশেষভাবে প্রভাবিত করছে । এই প্রস্তাব অনুযায়ী বিশিষ্ট ১২ ব্যক্তিকে নিয়ে জলবায়ু এবং শিশু বিকাশ সম্পর্কিত করণীয় বিষয়ে জাতীয় মাল্টিসেক্টরাল ওয়াকিং গ্রুপ তৈরি করা হয়েছে।

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক খায়রুল ইসলাম বলেন, নেটওয়ার্কের একটা ফোকাস থাকতে হবে। তারা কোন বয়সী শিশুদের নিয়ে ক্যাম্পেইন করবে। শ্রীলঙ্কার একটি বিদ্যালয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে তিনবার ঘণ্টা বাজানো হয় শিক্ষার্থীদের পানি পান করানোর জন্য। এই চর্চাগুলো আমাদের দেশেও অনুশীলন করতে হবে।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম. তামিম বলেন, জলবায়ু পরিবতন একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে যতটা অভিঘাত করবে তার চেয়েও বেশি অভিঘাত করবে একজন শিশুকে।

প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিশুর প্রাক শৈশব সম্পর্কে কোনো ধারণা নেই। এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের প্রতি গুরুত্ব দেন তিনি।

সমষ্টি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মীর আত্তাকী মাসরুরুজ্জামান বলেন, উন্নয়নের স্থায়ীত্ব নিশ্চিত করতে প্রয়োজনে দাতা নির্ভরতা কমিয়ে আমাদের দেশীয় সম্পদ কাজে লাগিয়ে সুন্দর শিশু বান্ধব দেশ গড়তে হবে।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবতনের শিকার প্রজন্ম ও শিশুর প্রারম্ভিক বিকাশ এবং তাদের পরবতী সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের গড়ে তোলার প্রত্যয়।

সেই প্রত্যয়ে উন্নয়ন কর্মীরা যেমন যুক্ত হয়েছেন, তেমনি সমষ্ঠি গণমাধ্যম ও উন্নয়ন সংগঠনও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরে নীতি নির্ধারণী মহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে। জনস্বাথ সাংবাদিকতার প্রসারে কাজ করছে।

ট্যাগ: পরিবেশ ও জলবায়ুজনিত প্রভাববাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন)শিশুর প্রারম্ভিক বিকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় গার্সিয়া

পরবর্তী

শাকিব খানের ‘তাণ্ডব’ পাইরেসি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

পরবর্তী
শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার পোস্টার, আগুনের আভা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের ‘তাণ্ডব’ পাইরেসি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, হাসপাতালে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT