চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ণ ২৯, জুন ২০২৫
বাংলাদেশ
A A
নির্বাচন কমিশন ভবনের সামনে দৃশ্য, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জুলাই থেকে ইসির একটি কারিগরি দল টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন।

ইসি সূত্রে জানা গেছে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই নিবন্ধন কার্যক্রম তদারকি করবেন। তিনি জাপানে বসবাসরত প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম তদারকি করতে আগামী ১৩ থেকে ১৭ জুলাই জাপান সফর করবেন।

গত ২৬ জুন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক পত্রে ১ জন কর্মকর্তা ও ৪ জন ডাটা এন্ট্রি অপারেটরের তালিকা প্রদানের জন্য জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছিলেন।

Banglabid

জাপানে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছেন বলে জানান মমিন সরকার।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে মিশন অফিস ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করেছে। ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। আবেদন বাতিল হয়েছে ৩ হাজার ৬৭৭ জনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিজাপান প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT