চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিতে ইতিবাচক ইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
নির্বাচনী সংবাদ সম্মেলনে ইসি কর্মকর্তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ তার বাতিল হওয়া নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

আজ (২ জুন) সোমবার বেলা ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াতের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে।

বৈঠক শেষে সাংবাদিকদের ড. হামিদুর রহমান আযাদ বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছেন। আমরা আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক দ্রুত ফিরে পাবো। নিবন্ধন সংক্রান্ত আদালতের রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে ইসি।

তিনি জানান, অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতের প্রতীক বাতিল করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর এখন প্রতীক ও নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে ফিরে পাওয়ার কথা রয়েছে। “আমরা ইসিকে বলেছি যাতে কোনো বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে নিবন্ধনের বিষয়টি কার্যকর করা হয়,” যোগ করেন তিনি।

প্রতিনিধি দলে ড. হামিদুর রহমান আযাদের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে, ১ জুন রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়।

Reneta

জামায়াতের দাবি, আদালতের নির্দেশনা অনুযায়ী ইসিকে আর কোনো প্রক্রিয়ায় না গিয়ে স্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিতে হবে। এখন ইসির দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিজামায়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT