‘তৃণমূল বিএনপি’র সঙ্গে ইসির বৈঠক

সরকারি কর্মকর্তাদের বৈঠক চলাকালে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, আলোচনার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
তৃণমূল বিএনপির ১৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন এবং ইসি কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি শুরু হয়।
আদালতের নির্দেশে নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর ইসির সঙ্গে এটি তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে বৈঠকের এজেন্ডা আগামী ভোট ও ভোটের পরিবেশ।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ অবস্থানসহ ভোটের পরিবেশ অনুকূলে রাখার বিষয়ে আলোচনা চলে। আলোচনায় অংশ নেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার এবং অন্যরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






