চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৮, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অভ্যন্তরীণ এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দলের ভেতরে নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশের প্রকাশ্য বিদ্রোহের পর এবার দলীয় অর্থ নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় চরম উদ্বেগে পড়েছে শীর্ষ নেতৃত্ব।

সংবাদমাধ্যম বাংলা নিউজ ১৮ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দলীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকা অরূপ বিশ্বাস জরুরি ভিত্তিতে বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত বা ফ্রিজ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, দলে বর্তমানে একাধিক ‘প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী’ সক্রিয় রয়েছে, যারা নিজেদেরই প্রকৃত দলীয় প্রতিনিধি হিসেবে দাবি করছে। এই পরিস্থিতিতে দলীয় তহবিলের ওপর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হাতছাড়া হয়ে যাওয়ার বাস্তব আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি জানান।

অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দলীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের ডেবিট ট্রানজেকশন বা আর্থিক লেনদেন আপাতত না চালানোর জন্য ব্যাংক ম্যানেজারের কাছে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অ্যাকাউন্টের কার্যক্রমে “স্ট্যাটাস কো” বজায় রাখার আহ্বান জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, দলের দফতরে আগে থেকেই স্বাক্ষরিত একাধিক চেক সংরক্ষিত ছিল। বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগে প্রতিদ্বন্দ্বী পক্ষ এসব চেক ব্যবহার করে অর্থ উত্তোলন করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Reneta

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে প্রায় ২০ জন সংসদ সদস্য এবং ৫৮ জন বিধায়কের কথিত গণ-বিদ্রোহের পর দলটি এখন শুধু রাজনৈতিক নয়, আর্থিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়েও বড় ধরনের চাপে রয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী দলীয় ব্যাংক অ্যাকাউন্টে মোট অর্থ ৬২৫ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ২৬৪ টাকা, ফিক্সড ডিপোজিট ২৫০ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৩২২ টাকা, মোট অর্থ (ব্যালান্সসহ) ৮৭৬ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৫৮৬ টাকা এবং স্বাক্ষরিত চেকের সম্ভাব্য মূল্য ৫০ কোটি টাকা।

বর্তমান পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্ব দলীয় অর্থ ও সাংগঠনিক নিয়ন্ত্রণ ধরে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তহবিল নিয়ন্ত্রণতৃণমূলব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের ইরান চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে দেখছে ইসরায়েল

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার প্রশংসা

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT