বাংলাদেশ

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী

Bangladesh Prime Minister Sheikh Hasina in a meeting with a woman in her office. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladesh Prime Minister Sheikh Hasina meets with a woman in her office, with a portrait of Sheikh Mujibur Rahman and the national flag in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশ ওয়েস্টমিনস্টার ধরণের গণতন্ত্র অনুসরণ করে। আমাদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। তারাই আগামী নির্বাচন পরিচালনা করবে।

প্রধানমন্ত্রী আজ গণভবনে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিডিও) প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গণমাধ্যম এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। একসময় দেশে মাত্র একটি টেলিভিশন চ্যানেল ছিল। কিন্তু তার সরকার বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেলকে উন্মুক্ত করে দিয়েছে। এখন ২৪টি প্রাইভেট টিভি চ্যানেল রয়েছে এবং আরও টিভি চ্যানেল পাইপলাইনে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতি বছর জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীতে বিপুল সংখ্যক শিশুর জন্ম হয়, যা বাংলাদেশের বোঝা তীব্র করেছে। কোভিড-১৯ মহামারী গোটা বিশ্বকে প্রভাবিত করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আরও খাদ্য উৎপাদনের ওপর জোর দিয়েছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছে।

এসময় অ্যান-মেরি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) সদস্য থেকে উত্তরণের পথে বাংলাদেশের জন্য উন্নয়নের পরবর্তী ধাপ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ ও শেখ হাসিনার প্রশংসা করেন। রোহিঙ্গা শিবিরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা ভালোভাবে মোকাবেলায় প্রশাসনের প্রশংসাও করেন তিনি।

এসময় অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।

বিষয়:ইসি কমনওয়েলথ নির্বাচন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…