বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির মতবিনিময় শুরু

আইনশৃঙ্খলা বাহিনী ও ইসি কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মতবিনিময় সভা শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশের আইজি, বিজিবির ডিজি, আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসির ডিজি এবং এনএসআই ও ডিজিএফআইয়ের ডিজি বৈঠকে যোগ দিয়েছেন।

ভোটের প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির প্রথম বৈঠক এটি। বৈঠকে ইসির চার কমিশনার ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে অংশীজনদের সঙ্গে সংলাপ করেছে ইসি। ২৮ সেপ্টেম্বর প্রথম দিনের সংলাপে সুশীলসমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করে তারা। এরপর ৬ অক্টোবর প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যম প্রতিনিধি এবং ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করে।

চলমান নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে চলতি মাসের শেষদিকে অথবা আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে এই সাংবিধানিক সংস্থাটি।

বিষয়:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…