ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরীকে নির্যাতন করে ভিডিও ধারনের ঘটনায় ৫ ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও হাউস টিউটরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। পাঁচ শিক্ষার্থী হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, ইসরাত জাহান মীম, হালিমা খাতুন উর্মী ও মোয়াবিয়া।








