চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্প ঝুঁকি: মঙ্গলবার পর্যন্ত গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অন্যান্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

রোববার ২৩ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন।

পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম জানান, রোববার জ্বালানি মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, সারাদেশের বিভিন্ন স্থানে যেসব গ্যাস ক্ষেত্র রয়েছে, সেগুলোর গ্যাসকূপে আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫শে নভেম্বর পর্যন্ত খনন কাজ ও সাইসমিক সার্ভে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশে এখন ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে খনন কাজ চলমান রয়েছে তিনটি গ্যাসক্ষেত্রের গ্যাসকূপে। ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবেই খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

যেসব গ্যাসকূপের খনন কাজ বন্ধের কথা জানা গিয়েছে সেগুলো হলো- কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবস্থিত শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড এবং সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসকূপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধভূমিকম্প ঝুঁকি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘হজ যাত্রীদের যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে’

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

এপ্রিল ৭, ২০২৬

‘৫৯টি হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার’

এপ্রিল ৭, ২০২৬

১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই: জ্বালানি মন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT