চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোতে ভূমিকম্প: গ্রামবাসীদের বাঁচিয়ে দিলো বিয়ের অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আফ্রিকার দেশ মরক্কোর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানালে প্রায় ৩ হাজারের মত মানুষ মারা গেছেন। দেশটির প্রতিটি গ্রামে যেন মৃত্যুর মিছিল বইছে। তবে ভূমিকম্পের ভয়াবহতার এবারের যাত্রায় যেন বেঁচে গেল ইঘিল এনটালঘোমটক গ্রামের বাসিন্দারা। শুক্রবারের মারাত্মক ভূমিকম্পের সময় একটি বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে যায় গ্রামের সকলেই। আর এর ফলে বেঁচে যান তারা।

দ্যা গার্ডিয়ান জানিয়েছে, গ্রামবাসীরা সবাই বেঁচে গেলেও তাদের পাথর এবং কাদা-ইটের ঘরগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জানা যায়, ভূমিকম্পের একদিন পর শনিবার হাবিবা আজদির (২২) এবং মোহাম্মদ বৌদাদ (৩০) এর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু প্রথা অনুসারে কনের পরিবার বিয়ের আগের রাতে একটি পার্টির আয়োজন করেছিল যেখানে উপস্থিত ছিলেন গ্রামের বাসিন্দারা।

ইঘিল এনটালঘোমটক গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের অনেক লোক এখন গৃহহীন। তবে ওই সময় সবাই অনুষ্ঠানে যোগ দেওয়ায় সেখানে কোনও মৃত্যু ঘটেনি বা কেউ গুরুতর আহত হয়নি। শুধুমাত্র আহমেদ আইত আলী ওবেলা নামের এক আট বছর বয়সী বালকের মাথায় পাথর লাগলে সামান্য কেটে যায়। অনুষ্ঠান চলাকালীন একজন অতিথির ধারণ করা একটি ভিডিওতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফুটেজে দেখা যায়, শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন। হঠাৎ করেই চারদিকে বিশৃঙ্খলা শুরু হয় এবং সবাই চিৎকার শুরু করে।

বৌদাদ জানান, ভূমিকম্পে তাদের সবকিছু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। প্রায় চার দিন ধরে তারা এখনও তাদের বিয়ের পোশাক পরে আছে। তিনি বলেন, আমরা উদযাপন করছিলাম। এমন সময় ভূমিকম্প হয়।

ইঘিল এনটালঘোমট গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরের টিকেখতে গ্রামটি ভূমিকম্পে প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিছে এবং সেখানকার ৪০০ জন বাসিন্দার মধ্যে ৬৮ জনই মারা গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্পমরক্কো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগার থেকে পালিয়ে রাইফেল চুরি করল খুনি

পরবর্তী

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ৩৬৭ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পরবর্তী

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ৩৬৭ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

‘মানসিক’ সাহায্য চাচ্ছেন রিচার্লিসন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT