চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্প: আহতদের দেখতে ঢাকা মেডিকেল হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজকের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনেকেই আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের দেখতে গিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তিনি ঢামেকের জরুরি বিভাগে যান এবং আহতদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে উপস্থিত থাকাকালীন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। এ ছাড়া তিনি ঢাবি শিক্ষার্থী ও নরসিংদীতে নিহত শিশুর পরিবারের সঙ্গেও কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই প্যানিকের কারণে আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে ভূমিকম্পে আহত হয়ে দুইজন ছাত্র ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের ইনজুরি বেশি, আরেকজন মোটামুটি। নরসিংদী থেকে আহত দুজন এসেছেন। তার মধ্যে একটি বাচ্চা মারা গেছে। শিশুটির বাবা আইসিইউতে আছে। মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন। এরমধ্যে ওই হাসপাতালের শিক্ষার্থী রয়েছে। আমরা দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি। প্যানিকের কারণে আহত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সব হাসপাতালে বলেছি চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৪১ জন আহত এসেছেন যাদের মধ্যে ৬ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক শিশু নিহত হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহতদের দেখতেঢাকা মেডিকেল হাসপাতালভূমিকম্পস্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT