তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর এখন চলছে খাদ্য ও আশ্রয় সংকট। নতুন করে সিরীয়দের প্রতি তুর্কিদের ক্ষোভ দেখা দিয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ করছেন তারা। তাঁবুতে নিরাপত্তার কথা ভেবে তুর্কি এবং সিরীয় নাগরিকদের আলাদা রেখেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ৪০ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার।






