চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ছাড়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত মানুষকে উদ্ধার করছে উদ্ধারকর্মীরা।

শুধু তুরস্কে এখন পর্যন্ত ২৯ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ায় প্রাণ হারিয়েছে ৩ হাজার ৫৪৭ জন। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৭৯ জনে। জাতিসংঘের আশঙ্কা মৃতের সংখ্যা দ্বিগুণের বেশি হতে পারে।

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প কবলিত অঞ্চজলে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। তবে সময় গড়ানোয় তাদের বেঁচে থাকার আশা কমছে।

ভূমিকম্পের জেরে দুদর্শায় পড়েছেন তুরস্ক ও সিরিয়ায় বেঁচে যাওয়া লাখ লাখ মানুষ। দেশ দুটিতে হাজার হাজার ভবন ভেঙে পড়েছে। দেখা দিয়েছে খাবারসহ জরুরি নানা পণ্যের সংকট। জাতিসংঘের দেওয়া তথ্যানুযায়ী, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প উপদ্রুত এলাকাগুলোতে আট লাখের বেশি মানুষ পর্যাপ্ত পরিমাণ খাবারের সংকটে রয়েছেন। বিপত্তি আরও বাড়িয়েছে তীব্র ঠাণ্ডা। এতে ভূমিকম্পের কবল থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা যেমন কষ্টে রয়েছেন, তেমনই বাধা পড়ছে উদ্ধারকাজে।

এরই মধ্যে নানা ধরনের সহায়তা নিয়ে তুরস্কের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। উদ্ধারকাজে যোগ দিয়েছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরা। তবে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলো জাতিসংঘ সহায়তা পাঠাতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।

প্রথম ভূমিকম্পটি আঘাত হানার ছয় দিনেরও বেশি সময় পরে জরুরী উদ্ধারকর্মীরা এখনও কিছু মানুষকে বাড়িঘরের ধ্বংসাবশেষ আঁকড়ে থাকতে দেখেছেন, যেখানে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের সমাধি হয়েছে।

Reneta

তুরস্কের দক্ষিণাঞ্চলের আনতাক্যা শহরে চীনা উদ্ধারকারী ও তুর্কি দমকলকর্মীদের একটি দল ৫৪ বছর বয়সী সিরিয়ান মালিক মিলান্ডিকে ধ্বংসস্তূপের মধ্য থেকে ১৫৬ ঘণ্টা পর উদ্ধার করেছে। মৃতের সংখ্যা নিরন্তর বাড়ার মাঝে এমন দৃশ্য বিরল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক ও সিরিয়াভূমিকম্পমৃতের সংখ্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT