চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি করবর্ষের ই-রিটার্ন চালু, আছে ৫ শতাংশ কর প্রণোদনার সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ, সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

আজ (২২ জুলাই) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, নতুন করবর্ষ থেকে যেসব ব্যক্তি করদাতা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিল করবেন, তারা নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ কর প্রণোদনা পাবেন। তবে এই প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। নির্ধারিত সময়ের পরে রিটার্ন দাখিল করলে এই সুবিধা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

সংস্থাটি জানায়, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এর ফলে করদাতারা ঘরে বসেই সহজে রিটার্ন প্রস্তুত, জমা এবং কর পরিশোধ করতে পারছেন।

এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে (পেপার) রিটার্ন দাখিল করতে পারবেন।

এছাড়া নিবন্ধন-সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণে কেউ ই-রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। www.etaxnbr.gov.bd প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাবে।

ই-রিটার্ন দাখিলসংক্রান্ত কোনো সমস্যায় সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার ০৯৬৪৩৭১৭১৭১ এবং অন্যান্য অনলাইন মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। এনবিআর নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিলের জন্য সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই-রিটার্ন সেবাএনবিআর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা আসতে পারে শুক্রবার

জুলাই ২৩, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে যা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

 দিল্লীতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ: সমাধান না হলে হস্তক্ষেপ করবেন প্রধান বিচাপতি 

জুলাই ২৩, ২০২৬

বাংলাদেশ ছেলে ও মেয়েদের দল ২০২৭ সালে ইংল্যান্ড যাবে, জানা গেল সূচি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT