চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ সেপ্টেম্বর থেকে বড় পর্দায় ‘দুঃসাহসী খোকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশি সিনেমা দুঃসাহসী খোকা এর পোস্টার, প্রধান চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে একাধিক ছবি নির্মিত হলেও নির্দিষ্টভাবে তার কৈশোরকাল উঠে আসেনি রুপালি পর্দায়। তবে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার তুলে আনছেন মহান এই নেতার কৈশোরকাল। জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এই সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করলেন ‘দুঃসাহসী খোকা’।

ছবিটি মুক্তি উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) বিকেলে এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ছবির শিল্পী ও কলাকুশলীরা।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে এসেছিলেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহানাজ খুশি, ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, কামাল কিবরিয়া লিপু প্রমুখ।

Banglabid

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে তিনটি পোস্টার ও টিজার দেখানো হয়। পরিচালক গুলজার জানান, সরকারি অনুদানে নির্মিত ‘দুঃসাহসী খোকা’ ৮ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। ইতোমধ্যে এর সেন্সর হয়ে গেছে। যারা দেখেছেন সবাই প্রশংসা করছেন।

কেন এই প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র? চ্যানেল আই অনলাইনকে গুলজার বললেন, বঙ্গবন্ধুর মতো মহান পুরুষ ও নেতা আমাদের নেই। খুব ছোট থেকে তার প্রতি আবেগ কাজ করতো। তার বিশাল জীবন নিয়ে চলচ্চিত্র করতে না পারলেও কিশোর বয়সকে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সামাজিক মূল্যবোধ, মানবিক দিক, সাংগঠনিক দক্ষতা আমাকে আকর্ষণ করেছে।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম। তিনি বলেন, অল্প দিনের ক্যারিয়ারে এমন মহান ব্যক্তির চরিত্র করতে পেরেছি এটা আমার সৌভাগ্য। ছবিতে আমি চরিত্রটি ঠিকভাবে করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন বই পড়ে তার সম্পর্কে জেনেছি। সবাই কেমন ফিডব্যাক দেয় সেটা দেখার অপেক্ষায় আছি।

Reneta

চ্যানেল আই অনলাইন এর ছবি, চারজন মানুষ সিনেমা প্রিমিয়ারে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ এই ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা গোলাম ফরিদা ছন্দা বলেন, ফুলের মালা গাঁততে হলে অনেকগুলো ফুল দরকার হয়। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের দেশে অনেক ছবি হয়েছে। ফুলের মালায় এই ছবটি আরেকটা ফুল হয়ে থাকবে।

‘দুঃসাহসী খোকা’ ছবিতে বঙ্গবন্ধুর বোনের চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা মাহা। তিনি বলেন, ছবির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে এই চরিত্র। যে কোনো অভিনেত্রী এই চরিত্রটি পেলে লুফে নিতেন। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে এমন চরিত্র পাওয়ায় আমি ভাগ্যবান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীছটকু আহমেদদুঃসাহসী খোকাদেলোয়ার জাহান ঝন্টুবঙ্গবন্ধুবৃন্দাবন দাসমুশফিকুর রহমান গুলজারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT