চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার মৃত্যুদৃশ্য এত মানুষকে কাঁদাবে কল্পনাতেও ছিল না’

মানুষের এই ভালোবাসায় নিজেই কাঁদছেন নাদের চৌধুরী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৩, মে ২০২৬
বিনোদন
A A

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সাড়া জাগানো সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’তে ফাহাদ (ইরফান সাজ্জাদ) সামির (খাইরুল বাশার)-এর বাবা গুলজার আহমেদ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী। সিরিয়ালের প্রতিটি চরিত্রের পাশাপাশি বাবা হিসেবে নাদের চৌধুরীর চরিত্রটিও জনপ্রিয়তা পেয়েছে। এই অভিনেতা আবেগি হয়ে বললেন, ঝড়ের বেগের মতো সাড়া পাচ্ছি আমি। যা আমার কল্পনাতেও ছিল না।

১৯৮৯ সালে টিভিতে প্রথম নাটকে অভিনয় করেছিলেন নাদের চৌধুরী। এরপর তিনি শতশত নাটক, সিনেমাতেও কাজ করেছেন। তিনি বললেন, জীবনের এই পর্যায়ে এসে দেশ-বিদেশের অগণতি দর্শকের কাছ থেকে এত এত ভালোবাসা পাবো তা একেবারেই কল্পনাতেও ছিল না।

পরিবার সুখ, দুঃখ, সম্পর্কের নানা সমীকরণ, প্রেম-বিয়ে ও দুই ভাইয়ের মনমালিন্যের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সিরিয়ালটির ৪৯-তম এপিসোডে দেখা যায়, বড়ছেলে ফাহাদের প্রতারণা করে বাড়ি লিখে নেয়ার কষ্ট সইতে না পেরে মারা যান বাবা গুলজার!

Banglabid

নাদের চৌধুরী বলেন, প্রিয়জন চলে যাবার পর মানুষের মনের মাঝে যে ঝড় ওঠে, এটা আমাদেরই গল্প-তে আমার চলে যাওয়ার মধ্যদিয়ে যেন তাই হলো। টানা কয়েক দিন ধরে ফোনে, ম্যাসেঞ্জারে এত এত মানুষের ফোন ম্যাসেজ যা আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে। সবাই আমার খোঁজ নিচ্ছেন আমি কেমন আছি।

মানুষের এত ভালোবাসায় নিজের চোখে পানি চলে আসছে উল্লেখ করে নাদের চৌধুরী বলেন, আমার মৃত্যুদৃশ্য এত মানুষকে কাঁদাবে, মানুষের মাঝে এত আলোড়ন সৃষ্টি করবে তা কল্পনাতেও ছিল না। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সত্যিই রাজ বাংলা নাটকে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে।

Reneta

নাদের চৌধুরী আরও বলেন, ‘এটা আমাদেরই গল্প’ দেশ-বিদেশে নতুন জেনারেশনকে টিভি সেটের সামনে ফিরিয়ে নিয়ে এসেছে, এই নাটক দেখার জন্য নতুন জেনারেশন টিভি সেট কিংবা আবার বাংলাদেশের নাটক দেখছে এটা অনেক বড় অর্জন বলে আমি মনে করি।

বাংলাদেশের নাটক নতুন রেকর্ড তৈরী করা সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের মন জয়ের যাত্রা থামছে ৫২তম পর্বে। চ্যানেল আইয়ে সম্প্রচারের পর আগামী ৮ মে বিকেল ৩টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসবে এর শেষ পর্ব।

তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট! সাধারণত ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্বের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫-২৮ মিনিট।

২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাচ্ছে এর প্রতিটি পর্ব।

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’তে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা।

চিত্রগ্রহণে আদিত্য মনির। এর টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীতায়োজনে আরফিন রুমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটা আমাদেরই গল্পনাদের চৌধুরীমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনসিনেমাওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT