জনপদ

বিয়ের আসরে হঠাৎ হাজির দুই নারী বরের স্ত্রী দাবি করায় অনুষ্ঠান পণ্ড

নীল রঙের পুলিশ ভ্যান গাড়ি, পেছনে একটি দোকানের সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নীল পুলিশ ভ্যান গাড়ি একটি দোকানের সামনে পার্ক করা, দোকানের সাইনবোর্ডে লেখা ‘বিয়ের জন্য’।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ের আসরে চলছিল খাওয়া-দাওয়া। হঠাৎ করে বিয়ের অনুষ্ঠানে হাজির দুই নারী। প্রত্যেকেরই দাবি তারা নতুন বরের পুরাতন স্ত্রী। কিছুক্ষণের মধ্যে হাজির হয় পুলিশও। এরপর পণ্ড হয় বিয়ের অনুষ্ঠান।

নেত্রকোণা শহরের কুড়পাড় এলাকার ‘বিয়ে বাড়ি’ কমিউনিটি সেন্টারে চলছিল বিয়ের অনুষ্ঠান। খাওয়া-দাওয়া চলাকালীন ঘটে বিপত্তি। বিয়ের আসরে হাজির হন দুই নারী। প্রত্যেকেরই দাবি তারা নতুন বরের পুরাতন স্ত্রী।

প্রথম ও দ্বিতীয় স্ত্রী বিয়ের অনুষ্ঠানে বাধা দিলে পুলিশের উপস্থিতেই মারপিটের ঘটনা ঘটে। এসময় আহত হন বর সাজ্জাদ হোসেন। তিনি পেশায় একজন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরে পুলিশের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে।

পরে ২ জন নারীর একজনের সাথে বিয়ের কথা স্বীকার করলেও অপরজনকে আত্মীয় দাবি করে বিয়ের কথা অস্বীকার করেন বর। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন বলেও জানালেন তিনি।

দুই নারী স্বামী দাবি করায় তাৎক্ষণিকভাবে বিয়ের অনুষ্ঠান পণ্ড হলেও বরের দাবি, এটি  বিয়ে পরবর্তী সামাজিক অনুষ্ঠান। এই বিয়েটি কয়েকমাস আগেই সম্পন্ন হয়েছিল।

বিষয়:বর বিয়ে স্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…