ভাষার মাসে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে থাকছে নানা চমক। প্রেমের এক অপরূপ ভাষা নিয়ে পহেলা ফেব্রুয়ারি স্ট্রিমিং হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নাটক ‘শেষ দেখা’। ভিকি জাহেদ পরিচালিত নাটকটিতে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে ভালোবাসার সৌন্দর্যকে।







