চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের সাত দিনে দর্শকপ্রিয়তায় শীর্ষে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

দেশের টেলিভিশন জগতে টিআরপি রেটিংয়ে ধারাবাহিকভাবে শীর্ষে থাকা চ্যানেল আই ঈদের অনুষ্ঠানমালাতেও ধরে রেখেছে সেই আধিপত্য। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ঈদের সাত দিনের ভিউয়ারশিপে সবার ওপরে রয়েছে চ্যানেল আই।

জরিপের গ্রাফ বিশ্লেষণে দেখা যায়, শুধু জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল (জিইসি) নয়, সব ক্যাটাগরির চ্যানেল মিলিয়ে মোট দর্শকের ১০ শতাংশই ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আই দেখেছেন, যা তালিকার মধ্যে একমাত্র ডাবল ডিজিট ভিউয়ারশিপ।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা মাছরাঙা টেলিভিশন ও এনটিভি পেয়েছে ৯ শতাংশ করে ভিউয়ারশিপ।

এদিকে শুধু ঈদ আয়োজনে নয়, দেশের জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোর (জিইসি) মধ্যে রমজান মাসে দর্শক চাহিদার (জিআরপি) সর্বশেষ প্রতিবেদনে আবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে চ্যানেল আই। বিশেষ করে ইফতার ও সেহেরির সময়সূচিতে দর্শকদের সবচেয়ে বেশি আস্থা দেখা গেছে এই চ্যানেলটির ওপর।

গ্রস রেটিং পয়েন্ট (জিআরপি)-এর গ্রাফ বিশ্লেষণে দেখা যায়, ইফতারের সময় প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানগুলো— বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর ‘ভিম মনোহর ইফতার’ এবং ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ দর্শক চাহিদার দিক থেকে অন্যান্য চ্যানেলকে ছাড়িয়ে গেছে। এই সময়ের অনুষ্ঠানগুলো নিয়মিতভাবেই বিপুল দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

একইভাবে সেহেরির সময়েও দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে ‘কাফেলা’ এবং কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান। এই স্লটে চ্যানেল আই একপ্রকার একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে বলেই প্রতিবেদনে উঠে এসেছে।

Reneta

চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, শুধু এবারের রমজান নয়, বিগত দুই দশক ধরেই ‘কাফেলা’ ও ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানগুলো জিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে।

এবার ঈদ অনুষ্ঠান মালাতেও একচ্ছত্র আধিপত্য বজায় রাখায় উচ্ছ্বসিত চ্যানেল আই কর্তৃপক্ষ। বলছেন,“দর্শকদের এই ধারাবাহিক আস্থাই এই সাফল্যের মূল চালিকা শক্তি।”

প্রসঙ্গত, এবারের ঈদ আয়োজনে ৮ দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন রেখেছিলো চ্যানেল আই। এরমধ্যে নতুন ৭ চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারসহ নতুন ১৩টি টেলিছবি, ১৫টি নাটক সম্প্রচার হয়েছে। এছাড়াও ছোটকাকুর নতুন সিরিজ, কৃষকের ঈদ আনন্দসহ বেশকিছু দর্শক নন্দিত আয়োজন ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের ৭ দিনচ্যানেল আইজিআরপিটিআরপিদর্শকপ্রিয়তানাটকভিউয়ারশিপলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT