প্রবাস সংবাদ

ওয়াশিংটনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর

দুর্গা পূজা উপলক্ষে তৈরি বিশাল প্রতিমা, বাংলার সাংস্কৃতিক উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্তারিতভাবে সাজানো দুর্গা প্রতিমা, বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের অংশ. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়াশিংটনে ‘বৈদিক কালচারাল ফাউন্ডেশন’ আয়োজন করতে যাচ্ছে শ্রী শ্রী দুর্গাপূজা। ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড এর ক্রেস্টউড ইলেমেন্টারি স্কুল অডিটরিয়ামে ২১ অক্টোবর দিনব্যাপী চলবে এই আনন্দ আয়োজন।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর ওয়াশিংটন বৈদিক কালচারাল ফাউন্ডেশন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আয়োজকদের প্রধান তপন দত্ত জানান, দেবী দুর্গা বরণ করার শুভ লগ্ন এবারের অনুষ্ঠান হবে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্য বজায় রেখে। পূজা অর্চনার পাশাপাশি থাকবে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতি-মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈদিক কালচারাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আরও থাকবে আগতদের জন্য মধ্যাহ্নভোজ ও নৈশভোজ।

তপন দত্ত বলেন, ‘আসুন আমরা এই মেট্রো ওয়াশিংটন এলাকার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে একত্রিত হয়ে অনুষ্ঠান উপভোগ করি। পাশাপাশি বিশ্ব মানবতার জন্য প্রার্থনা করি।’

বিষয়:ওয়াশিংটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…