চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজায় এবার সাইবার মনিটরিং: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

শুক্রবার ২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজায় কোন সুনির্দিষ্ট কোন হুমকি বা নিরাপত্তা শঙ্কা নেই। গুজব ঠেকাতে থাকছে সাইবার মনিটরিং ব্যবস্থা। তবে আসন্ন জাতীয় নির্বাচন এবং সব ধরনের শঙ্কা মাথায় রেখেই সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, এবার ঢাকা মহানগরীতে ২৪৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষ্যে মণ্ডপে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মহালয়া থেকে আজ পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিলো, আগামীকাল থেকে ৫ দিন ব্যাপী মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীতে বিসর্জন পর্যন্ত পুরো সময় ডিএমপি আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।

সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পূজার আয়োজকদের সঙ্গে একাধিকবার আমাদের মিটিং হয়েছে, আশা করি পূজার দিনগুলো আমরা অন্তন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পূজা উপলক্ষ্যে সুনির্দিষ্ট কোন শঙ্কা নেই, তবে সব ধরনের শঙ্কা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। সকল শঙ্কা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, ডিএমপি এলাকায় বৃহত্তম চারটি পূজামণ্ডপ রয়েছে, এরপরের ধাপে ৫ টি মণ্ডপ রয়েছে। আমরা সকল মণ্ডপে গুরুত্ব দিয়েছি। আমরা মণ্ডপগুলোকে গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ ভাগে বিভক্ত করেছি। মাত্র ৭ টি মণ্ডপকে কম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। প্রধান চারটি মণ্ডপ অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় এগুলোতে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হবে। এছাড়া আমাদের বিশেষ টিম থাকবে, প্রত্যেকটি মণ্ডপে সার্বক্ষনিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।

Reneta

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। তবে কিছু মহল ক্ষীণ স্বার্থ হাসিলের জন্য এই সম্প্রীতি ক্ষুন্ন করার চেষ্টা করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব বা উস্কানি মোকাবেলায় সার্বক্ষনিক সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। আয়োজকদের প্রতিও অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের যে কোন সংবাদ পেলে যেন আমাদেরকে অবহিত করে। সাইবার মনিটরিংয়ে ২৪ ঘণ্টা আমাদের টিম কাজ করছে।

বিসর্জন প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, আয়োজকদের সঙ্গে আমাদের সমন্বয় সভায় সকলকে এলার্ট থেকে কাজটি করতে বলা হযেছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই যেন বিসর্জন সম্পন্ন করা যায় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিসর্জনের ঘাটে পুলিশ ও নদীতে নৌ পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, পুজা উপলক্ষ্যে সুনুর্দিষ্ট কোন হুমকি বা শঙ্কা নেই। তবে কোন শঙ্কার সৃষ্টি হলে একাধিক উপায়ে যাতে মোকাবেলা করা যায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। সামনে নির্বাচনের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার হাবিবুর রহমানপূজা নিরাপত্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজায় ত্রাণবাহী ২০টি ট্রাক ঢোকার ক্রসিং খুলে দিল মিশর

পরবর্তী

১৮ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পরবর্তী

১৮ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কোহলিকে কখনোই স্লেজিং করেননি মুশফিক, কারণ...

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT