বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিবকে গণহত্যার দায়ে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামী ১৮ই নভেম্বর হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে গ্রেপ্তার থাকা পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৬ জনকে এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ জনকে গ্রেপ্তার করে ২০শে নভেম্বর হাজির করতে বলেছেন আদালত।






