চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর ঢাকায় নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপনের পর ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন:  ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, পাশাপশি যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে ঢাকা মহানগর পুলিশ প্রস্তুত রয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে উঠা আন্দোলনের তীব্রতা এই মুহূর্তে কিছুটা কমলেও যে কোনো সময় আবারও পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Banglabid

ধারণা করা হচ্ছে, জামায়াত-ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে দলটির নেতাকর্মীরা মরণ কামড় দিয়ে মাঠে নামতে পারেন। এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরি করেছে পুলিশ। নিজ নিজ এলাকাকে নিরাপদ রাখতে ডিএমপির সদর দপ্তর থেকে কোন ধরনের সাপোর্ট প্রয়োজন, তা দ্রুত জানাতে আটটি অপরাধ বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জামায়াত-শিবির কোন ধরনের সহিংসতা করলে তা দমনের সক্ষমতা সরকারের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত-শিবির ও এর অঙ্গ-সংগঠনকে ‘নিষিদ্ধ সত্তা’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। ওদের বিরুদ্ধে আমরা সেই একাত্তর থেকে যুদ্ধ করছি। সুতরাং এগুলো দমনে আমাদের সক্ষমতা রয়েছে।

Reneta

সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াত-শিবির নিষিদ্ধডিএমপিডিএমপি কমিশনার হাবিবুর রহমাননিরাপত্তা জোরদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যার বিচার দ্রুত করার দাবি

পরবর্তী

বিনা বিচারে যারা আটক আছে, ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

পরবর্তী
দেবপ্রিয় ভট্টাচার্য গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা বিচারে যারা আটক আছে, ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-ট্রাকের চাপায় দুই ভাইসহ নিহত ৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT