চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম বুকিংয়ে প্রভাসকে টেক্কা শাহরুখের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

চলতি বছর দু-দুটো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর এবার তৃতীয় হিটের অপেক্ষায় শাহরুখ খান। দুই দিন বাদেই মুক্তি পাবে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’। ইতোমধ্যেই যার অগ্রিম বুকিংও শুরু হয়ে গেছে। আর অগ্রিম বুকিংয়েই রীতিমত মাত করছে আসন্ন এই ছবিটি!

জানা গেছে, অগ্রিম বুকিং বাবদ ইতোমধ্যেই প্রায় ১০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখের ‘ডানকি’। স্যাকনিল্ক এর রিপোর্ট বলছে, ভারতে ৯৯৪৯টি শোয়ের জন্য ২.৬ লাখেরও বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। যা বাবদ অগ্রিম বুকিংয়েই ৭.৬২ কোটি রুপি আয় করেছে ছবিটি। টাকার অঙ্কে যা প্রায় ১০ কোটির কাছাকাছি।

এদিকে সারা ভারত জুড়ে ৪৪০০টি শোয়ের জন্য ২.৫ লাখ টিকিট অগ্রিম বিক্রি করে ‘সালার’ আয় করেছে মাত্র ৬.১৪ কোটি রুপি। ফলে বলাই বাহুল্য অগ্রিম বুকিংয়ে প্রভাসের ‘সালার’কে টেক্কা দিবে শাহরুখের এই সিনেমা।

একই সময়ে দুই বড় তারকার সিনেমা মুক্তি পাওয়া নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এ ঘটনার সাক্ষী হয়েছে বলিউড। তবে এবার যেন বড় মহারণের সাক্ষী হতে যাচ্ছে ভারতীয় সিনেমা। একদিকে শাহরুখ-হিরানি জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’, অন্যদিকে প্রভাস-প্রশান্ত নীলের ‘সালার’!

২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডানকি’ আর ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘সালার’। কেউ কেউ মনে করছেন শাহরুখের এই দুর্দান্ত ফর্মে প্রভাস আরেকটি ধাক্কা খেতে যাচ্ছেন। অগ্রিমই বুকিংও যেন সেদিকেই ইশারা দিচ্ছে। তবে মুক্তির পর প্রথম তিন দিনের আয়ই বলে দিবে কার রাজত্ব চলবে বক্স অফিসে!

সূত্র: ফিল্মিবিট 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্রিম বুকিংডানকিপ্রভাসপ্রভাসের সালারবলিউডশাহরুখ খানসালারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

লেব্রনের মিম দেখে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা ইয়ামালের

এপ্রিল ১৪, ২০২৬
কৃষক কার্ড

‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড

এপ্রিল ১৪, ২০২৬

হরমুজ বন্ধ করে ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে: জেডি ভ্যান্স

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা বলয়

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT