তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সোমবার রাত ১১টায় ঢাকায় পা রাখে কিউই দলের সদস্যরা। বিমানবন্দরে অভ্যর্থনা শেষে টিম হোটেলে উঠেছেন তারা।
এর আগে দুপুরে আরও ৩ জন ক্রিকেটার ঢাকায় পৌঁছান। শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে খেলছিলেন তারা। রাতের ফ্লাইটে এসেছেন খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের আরও ২২ জন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল। ২০ তারিখ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। একই মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। দুই দলের শেষ টি-টুয়েন্টি হবে ২ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।







