চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে দোষী মনে হচ্ছে বিজয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বিজয় নিজেকে দোষী মনে করে সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ৪৪ রানের হারের আগে ব্যাটে লড়াকু মেজাজ দেখায় বাংলাদেশ। পরে সংবাদ সম্মেলনে এনামুল হক বিজয় ইনিংস লম্বা করতে না পারার দায় কাঁধে তুলে নিয়ে বললেন ঘুরে দাঁড়ানোর কথা।

কিউইদের অভিষিক্ত ডানহাতি পেসার জশ ক্লার্কসনের বলে পুল শট খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দেয়ার আগে বিজয় দিয়ে যান ৩৯ বলে ৫ চারে ৪৩ রানের ইনিংস। তার মতো ভালো শুরু পেলেও নাজমুল হোসেন শান্ত আর তাওহীদ হৃদয়ও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। সবাই মিলে আরেকটু ধৈর্য নিয়ে ব্যাটিং করলে ফলাফল পক্ষে আসতো বলেই ৩১ বর্ষী বিজয় মনে করেন।

‘পরিকল্পনা আরেকটু অন্যভাবে সাজাতে পারতাম। আমি, হৃদয় আর আফিফ ধৈর্য সহকারে যদি আরেকটু লম্বা ইনিংস খেলতাম, তাহলে আমার কাছে মনে হয় চিত্রটা ভিন্ন হতে পারত। তখন শেষ ৫ ওভারে যদি ৫০ রানও লাগত, হয়তো ম্যাচটাকে বের করে আনতে পারতাম।’

Banglabid

‘অনেক ভালো সুযোগ ছিল। উইকেট আর ব্যাটিং বিবেচনায় মোমেন্টাম পেয়েছিলাম, শুরুটা ভালো ছিল। সবার মধ্যে এই মানসিকতা ছিল, ম্যাচ জিততে পারবো। অবশ্যই দোষটা আমি নিতে চাই, ভুল করেছি। যদি এখানে বড় রান করে আসতে পারতাম, ম্যাচটা শেষ করে আসতে পারতাম, তাহলে দলের জন্য খুবই ভালো হতো। একটা জয় দিয়ে শুরু করতে পারতাম। আসলে নিজেকে দোষী মনে হচ্ছে।’

‘আসলে এখনকার ক্রিকেটে টপঅর্ডার ব্যাটসম্যানরা যারা সেট হচ্ছে, ওয়ানডে টেস্ট কিংবা টি-টুয়েন্টিতে তারা লম্বা ইনিংস খেলে। তাতে দলের জন্য বড় সুবিধা তৈরি হয়। দলের উপকার হয়। বড় স্কোর পাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের টপ অর্ডারে দায়িত্বটা নিতে হবে। আজ আমি সেট হয়েছি। বড় রান হয়নি, তাই আফসোস হচ্ছে। পরে সুযোগ পেলে যেন ইনিংস বড় করতে পারি। একই শিক্ষাটা অন্য ব্যাটসম্যানদেরও। হয়তো অন্যদিন লিটন সেট হবে, সৌম্য হবে, শান্ত হবে। তারা সুযোগটা যদি পায়, তাহলে যেন বড় করতে পারে। বড় করলে স্বাভাবিকভাবে চিত্রটা বদলে যাবে।’

রোববার ডানেডিনে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নিয়ে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। সেটি ধরে রাখতে না পারার ব্যাখ্যা দিলেন বিজয়।

Reneta

‘খেয়াল করে দেখবেন যখন কার্টেল ওভার খেলা হয়, মূল বোলারদের ওভার কমে। শরিফুল পরের দিকে এক ওভারের বেশি করতে পারেনি। মোস্তাফিজ বল করতে পারে নাই। কারণ বোলাররা সর্বাধিক ৬ ওভারের বেশি বল করতে পারবে না। সেখানে আমাদের অকেশনাল বোলারদের দিয়ে বোলিং করাতে হয়েছে। যারা পরের দিকে বল করে। মূল বোলারদের ওভারগুলো বাকি থাকলে হয়তো তাদের স্কোর মিনিমাইজ করতে পারতাম। আমার মনে হয়েছে এই সমস্যাটা আমাদের হয়েছে। স্পিনাররা বল করার সময় বাতাস হচ্ছিল। সেই বাড়তি সুবিধা প্রতিপক্ষ পেয়েছে।’

নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদের পেসারদের সামলাতে কষ্ট হওয়ার বিষয়টিও বলেছেন বিজয়। পরের ম্যাচের আগেই নিজেদের মানিয়ে নেয়ার কথাও বললেন।

‘ওদের পেস বোলারদের কিন্তু উচ্চতা অনেক। যখন সাড়ে ছয় ফুট উচ্চতার একজন বল করে, তখন বাড়তি বাউন্সের সুবিধা পায়। যেটা আমরা সাধারণত খেলে অভ্যস্ত না। আশা করি খুব তাড়াতাড়ি এটা মানিয়ে নিতে পারবো। আরও দুইদিন অনুশীলনের সুযোগ আছে। আমরা নিজেদেরকে ট্রেইন করব, চিন্তা করবো কীভাবে খেলা যায়। আশা করি ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডানেডিননিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেবিজয়লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় পার্টির জন্য যে ২৬ আসন ছেড়েছে আওয়ামী লীগ

পরবর্তী

শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ

কোভিড ভাইরাসের স্পাইক প্রোটিনের সূক্ষ্ম জৈবিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের পর ভারতে কোভিডের ‘জেএন-১’ ভেরিয়েন্ট শনাক্ত

সর্বশেষ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT