সাংবাদিকের ওপর হামলায় দোষীদের বিচার দাবি ডিইউএমসিজেএএ’র

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকের ওপর হামলার দোষীদের বিচারের দাবি জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)র সদস্য সাংবাদিক জাবেদ আখতারের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডিইউএমসিজেএএ এই দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৫ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য ও এটিএন নিউজ এর সাংবাদিক জাবেদ আখতার গুরুতর আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিবৃতিতে জাবেদের দ্রুত পূর্ণ আরোগ্য কামনা করেছে এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।






